বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বহুলায় বিদ্যুৎ উদ্বোধনকালে এমপি আবু জাহির ॥ আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নের জন্য কাজ করে

  • আপডেট টাইম শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৬০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগ দেশের মেহনতী মানুষের দল। আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী দরিদ্র জনসাধারণের কল্যাণে কাজ করে। যেমনটি জাতির পিতা এবং তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিখিয়েছেন। গতকাল বিকালে শহরতলীর বহুলা, রায়ধর ও যাত্রাবাড়ী গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তৃতাকালে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি-জামায়াত ধর্মের নাম করে জনগণের সাথে প্রতারণা করে। আর আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নের জন্য কাজ করে। হবিগঞ্জ-লাখাইয়ে বিদ্যুতায়নসহ বিভিন্ন উন্নয়নের কথা জনগণের সামনে তুলে ধরলে উপস্থিত জনতা আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে আবারো ভোট দিয়ে নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ সোনা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সোলায়মান মিয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ তালুকদার ইকবাল, গোপায়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেবুল মিয়া।
সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির ২টি মসজিদে ২ লাখ টাকা অনুদান ঘোষণাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডা বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ২৫ লাখ ৫ হাজার টাকা ব্যয়ে ৭৩টি মিটার স্থাপনের মাধ্যমে এ বিদ্যুত সংযোগ প্রদান করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com