সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে স্লুইচ গেইট নির্মাণ কাজের উদ্বোধন ॥ বোরো মওসুমে কয়েক হাজার একর জমি চাষাবাদের আওতায়

  • আপডেট টাইম শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪০৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের জোয়ার লালচান্দ এলাকায় সুতাং নদীতে ৫৪ লাখ টাকা ব্যয়ে স্লুইচ গেইট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টায় চুনারুঘাট মাধবপুর এলাকার সংসদ এডভোকেট মাহবুব আলী ও চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের এ স্লুইচ গেইটের উদ্বোধন করেন। বাংলাদেশ এগ্রিকালচার ডেভলাপমেন্ট (বিএডিসি) এটি নির্মাণ করছে।
স্লুইচ গেইটটি নির্মিত হলে বোরো মওসুমে সুতাং নদীর পানি দিয়ে ঐ ইউনিয়নের কয়েক হাজার একর জমি বোরো চাষের আওতায় আসবে। ফলে প্রতি বছর বিপুল পরিমান ধান উৎপাদন সম্ভব হবে। যা ইউনিয়নের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকায় রপ্তানী হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান সবুজ তরফদার, আব্দুর রশিদ. সামসুজ্জামান শামীম, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, রজব আলী, মোঃ আবু তাহের মহালদার, লুৎফুর রহমান চৌধুরী, সোহেল আরমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com