বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মুড়ারবন্দে শাহ আজহার উদ্দিন (রঃ) এর বাৎসরিক ওরস সম্পন্ন

  • আপডেট টাইম শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭
  • ৪৫২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দস্থ সৈয়দ নাসির উদ্দিন (রঃ)সহ ১২০ আউলিয়ার দরবার শরীফে শায়িত হযরত আজহার উদ্দিন বরিশালী (রঃ) এর বাৎসরিক ওরস শুক্রবার ফজরের নামাজের পর মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সারা রাতব্যাপী বরিশালী (রঃ) এর সন্তান পীরে তরিকত অধ্যাপক শাহ আলমগীর হোসেন ও বি-বাড়িয়া জেলার ধরমন্ডল গ্রামের রমজান শাহ (রঃ) এর খাদেম সামারি শাহর কফেলায় জিকির, আসকার, মিলাদ-মাহফিল ও মারিফতি গান অনুষ্টিত হয়। সামারি শাহের কাফেলায় মনের মন আঙ্গুর, আপেল, কমলা, বরই ও ছড়ির ছড়ি কলা ভক্তবৃন্দের মাঝে বিতরণ করা হয়। সামারি শাহের কাফেলার সামনে দশ টন লাকরী দিয়ে আগুনের ব্যবস্থা করা হয়। শুক্রবার ফজরের নামাজের পর বরিশালী (রঃ) এর সন্তান পীরে তরিকত অধ্যাপক শাহ আলমগীর হোসেন আখেরি মোনাজাত পরিচালনা করেন। ওরসে হাজার হাজার আশেকান, জাকেরান ও ভক্তবৃন্দের ঢল নামে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com