বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল ॥ উত্তেজনা

  • আপডেট টাইম শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপ পাল্টাপাল্টি মিছিল করেছে। গতকাল বৃহস্পতিবার বিকালে এ নিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। যেকোন সময় উভয়পক্ষের মাঝে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ হবিগঞ্জের আহ্বায়ক আরিফ তালুকদার ও সদস্য সচিব মাহদী হাসানের পদ সাময়িকভাবে স্থগিত ও তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়। এর আগে হবিগঞ্জের ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের উপর হামলার ঘটনায় যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবকে বহিস্কার করে হবিগঞ্জ কমিটি। মাহদীর দায়ের করা মামলায় সাকিসহ বেশ কয়েকজন হবিগঞ্জ কারাগারে আছেন। এর প্রেক্ষিতে গতকাল আরিফ তালুকদার ও মাহদি হাসানকে স্থায়ীভাবে বহিস্কারের দাবিতে সাকিব গ্রুপের লোকজন প্রতিবাদ সভা ও মিছিল করে। অপরদিকে আরিফ ও মাহদির পুনর্বহালের দাবিতে তাদের লোকজনও প্রতিবাদ সভা মিছিল করে। এ নিয়ে উভয় গ্রুপে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com