বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

শহরে কোর্ট থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা

  • আপডেট টাইম শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কোর্টে বিচারক-আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী, পুলিশ হেফাজতে থাকা আসামি কেউই নিরাপদ নয়। প্রতিনিয়তই দাঙ্গা, হাঙ্গামা, অপহরণ, আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা এমনকি বিচারককে হুমকি দেয়ার ঘটনাও ঘটছে। গত বুধবার শহরের এসএসসি পরীক্ষার্থী জনি দাশ হত্যা মামলার আসামি সাজু মিয়াকে আদালতে তোলার সময় পুলিশের কাছ থেকে জোরপূর্বক ছিনিয়ে নেয়ার ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হলেন, কোর্টের এএসআই সবুজ চন্দ্র বিশ^াস। গতকাল বৃহস্পতিবার মামলা রুজু করা হয়। এ বিষয়ে সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন ও কোর্ট ইন্সপেক্টর শেখ নাজমুল হাসান বলেন, সিসিটিভি দেখে আসামিদেরকে সনাক্ত করে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com