শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে ট্রেন থেকে নামিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ॥ যুবক আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে কিশোরীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রায়হান মিয়া নামের এক যুবককে আটক করা হয়েছে। জানা যায়, গত বুধবার রাতে কুলাউড়ার এক কিশোরী চট্টগ্রাম থেকে আন্তনগর ট্রেনে শায়েস্তাগঞ্জ স্টেশনে আসে। এ সময় তাকে স্টেশনে ট্রেন থেকে নামিয়ে ধর্ষণ করা হয়। পরে সে গতকাল বৃহস্পতিবার বিকালের দিকে শায়েস্তাগঞ্জ রেল ফাঁড়ির পাশে অসুস্থ অবস্থায় কাঁদতে থাকলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি জানতে পারে। পরে অভিযান চালিয়ে গতকাল বিকালে সন্দেহজনক নিজগাঁও গ্রামের রায়হান মিয়াকে আটক করে। পুলিশ ওই কিশোরীকে সদর হাসপাতালে চিকিৎসা করায়। পুলিশ জানায়, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং এ বিষয়ে ওই কিশোরীর অভিভাবক আসার পর মামলা দায়ের হবে। বর্তমানে রায়হান ও কিশোরী পুলিশ হেফাজতে আছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com