সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মহাসড়কের আউশকান্দিতে অল্পের জন্য রক্ষা পেল ৫জন

  • আপডেট টাইম রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৬২৫ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী ॥ নবীগঞ্জের আউশকান্দিতে দ্রুতগামী হানিফ গাড়ীর ধাক্কায় অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পেল সিএনজির যাত্রী সহ ৫ জন।
জানা যায়, একটি সিএনজি অট্রোরিক্রা আউশকান্দি হীরাগঞ্জ বাজার থেকে ছেড়ে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে যাচ্ছিল। সিএনজিটি দেওতৈল অভিমূখে যাওয়ার সময় দ্রুতগতিতে আসা সিলেট থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি গাড়ী ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী সিএনজিটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে গুরুতর আহত হয়েছেন ৫জন। এর মধ্যে ১জনকে সিলেট প্রেরন করা হয়েছে। আহতরা হলেন, দেওতৈল গ্রামের মনাফ মিয়ার পুত্র কালাম মিয়া, আছকির মিয়া পুত্র ফকির ফজলু মিয়া, মৃত মুছন আলী পুত্র লেবু মিয়া। আহত বোয়ালজুর গ্রামের কাচাঁমাল ব্যবসায়ী আব্দুল আলিমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এদিকে দূর্ঘটনার খবর পেয়ে দেওতৈল, আউশকান্দি- হীরাগঞ্জ বাজার, মিঠাপুর, দৌলতপুর সহ বিভিন্ন গ্রামের শতাধিক লোক ঘটনাস্থলে জড়ো হন। এ সময় মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় নেতৃবৃন্দের সাথে দীর্ঘ আলোচনার পর পরিস্থিতি শান্ত হয়। এতে প্রায় দেড় ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com