শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক হবিগঞ্জে পর্যটন সম্ভাবনা যাচাইয়ে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য পরিদর্শন শহরে চাঁদাবাজির অভিযোগে আটক ৩ জন কারাগারে ॥ মামলা দায়ের বানিয়াচংয়ে কিশোরী সানজিদা হত্যা মামলার আসামি গ্রেপ্তার ধুলিয়াখাল থেকে সাজাপ্রাপ্ত আসামি সাহিদুর গ্রেফতার রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ ॥ হুমকির মুখে জনস্বাস্থ্য শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন

পইলে ট্রাক্টর চাপায় শিশু নিহত ॥ পরিবারের দাবী ট্রাক থেকে ফেলে মারা হয়েছে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১৭
  • ৬১৬ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ পইলে ট্রাক্টর চাপায় রাহুল নামে ৮বছরের এক শিশু ছাত্র নিহত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১টার দিকে শিয়ালদাড়িয়া-পাঁচপাড়িয়া সড়কের পইল গ্রামের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রাহুল পইল গ্রামের নিম্বর আলীর ছেলে। সে পইল শাহজালাল প্রি-ক্যাডেট স্কুলের নার্সারি বিভাগের ছাত্র ছিল। তবে নিহত রাহুলের পরিবারের দাবী তাকে ট্রাক্টর থেকে ফেলে মারা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে একটি মাটিবোঝাই ট্রাক্টর শিয়ালদাড়িয়া পাঁচপাড়িয়া থেকে পইল রোডে যাচ্ছিল। এসময় গাড়িটি রাহুলকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
এদিকে নিহত রাহুলের বাবার অভিযোগ, তার ছেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের ট্রাক চালক সাজিদ মিয়ার ট্রাকে উঠে। একপর্যায়ে সাজিদ তাকে ট্রাক থেকে নামতে বলে। এসময় তার ‘কথা অমান্য করায়’ রাহুলকে ‘ধাক্কা দিয়ে ট্রাক থেকে ফেলে দেয়’ সাজিদ। এসময় একটি ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মানিকুল ইসলাম বলেন, ট্রাক্টর চাপায় একটি শিশু মারা যাওয়ার বিষয়টি শুনেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com