শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে বিজিবি ও গ্রামবাসির সংঘর্ষ ॥ থানায় অভিযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১৭
  • ৪৬০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে গ্রামবাসী ও বর্ডার গার্ড (বিজিবির) সংঘর্ষ। বিজিবির হাবিলদার বাদী হয়ে মাধবপুর থানায় ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।
সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বড়জালা ক্যাম্পের সুবেদার আব্দুল মতিনের নেতৃত্বে ৫৫ ব্যাটালিয়ানের ৫ সদস্য নিয়মিত টহলে বের হয়। ওই টহল দলের নায়েক সেলিমকে সীমান্ত এলাকার পুকুর পাড়ে রেখে বাকি সদস্যরা ৮৮ মেইন পিলারের দিকে চলে যান। এ সময় নায়েক সেলিম রাজনগর গ্রামের মৃত আঃ খালেকের পুত্র আব্দুল আজিজ (৫৫), শুক্কুর মিয়ার পুত্র শিপন (২৮), হাফিজ মিয়ার ছেলে আশ্রাব উদ্দিন (২০), আব্দুল আজিজের ছেলে রাজিব (১৮), আব্দুল খালেকের পুত্র গিয়াস উদ্দিন(৩৫) এবং সিদ্দিক মিয়ার ছেলে রফিককে (১৮) ভারতের দিকে যেতে চাইলে তাদেরকে চ্যালেঞ্জ করেন। এতে নায়েক সেলিমের সাথে গ্রামবাসীর সংঘর্ষ হয়। সংঘর্ষে বিজিবি সদস্যসহ ৫ গ্রামবাসী আহত হয়েছে।
তবে স্থানীয় মেম্বার আব্দুর রশিদ জানান, উল্লেখিত ব্যক্তিদ্বয় সীমান্ত এলাকার একটি বরই গাছ থেকে বরই কুড়াতে থাকলে বিজিবি সদস্য বাধা দেয় এবং তাদের ক্যাম্পে নিয়ে যেতে চায়। এনিয়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে বিজিবি সদস্যরা জড়ো হয়ে আব্দুল আজিজকে পিটিয়ে আহত করে। আহত আজিজ বি-বাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধিন বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com