শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

বিশিষ্ট সাংবাদিক খেলুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০১৭
  • ৫৫৩ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং প্রেসক্লাব সভাপতি ও দৈনিক মানবজমিনের হাওর অঞ্চল প্রতিনিধি মরহুম আখলাক হুসেইন খান খেলুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ আছর উপজেলা পরিষদ জামে মসজিদে বানিয়াচং প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন বিশিষ্ট মাওলানা আবদুল বাছিত আজাদ ও মিলাদ মাহফিল পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম মাওলানা সাইদুর রহমান। অসুস্থতাজনিত কারণে গত ২৯ ডিসেম্বর সাংবাদিক খেলু শেষ নি:শ্বাস ত্যাগ করেন। গতকাল মিলাদ মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্যে দেন হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আতাউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী লুৎফুর রহমান, প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল, সাবেক সেক্রেটারি মখলিছ মিয়া, সাংবাদিক ফোরাম সেক্রেটারি রায়হান উদ্দিন সুমন, সাংবাদিক শিব্বির আহমদ আরজু, দেওয়ান শোয়েব রাজা, দিলোয়ার হুসেন, জসিম উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com