বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

হবিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা ইউনিট কমান্ডার সিরাজুল ইসলাম আর নেই ॥ আজ ২টায় জানাযা

  • আপডেট টাইম রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬
  • ৬৭৬ বা পড়া হয়েছে

মোহাম্মদ আলী মমিন ॥ হবিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের সাবেক ইউনিট কমান্ডার মোঃ সিরাজুল ইসলাম আর নেই (ইন্নালিল্লাহি——রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল (৬৮) বছর। ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ছয় মাস যাবত চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ডিসেম্বর শনিবার দুপুর সোয়া ১টায় সিলেট মাউন্ডএডোরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাতে হবিগঞ্জ শায়েস্তানগরস্থ বাসায় লাশ নিয়ে আসা হলে তাকে এক নজর দেখার জন্য জেলার সর্বস্তরের মানুষ ভীড় করেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে সহ অসংখ্য গুন্যগ্রাহী রেখে গেছেন। মরহুমের স্ত্রী হবিগঞ্জ বি.কে.জি.সি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাতেমা বেগম, বড় ছেলে ইফতেখার ইসলাম সফটওয়ার ইঞ্জিনিয়ার, ছোট ছেলে মোঃ সারওয়ার ইসলাম লন্ডন প্রবাসী ও মেয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নুসরাত ইসলাম। আজ রবিবার বাদ যোহর ২টায় হবিগঞ্জ শাহী ঈদগাহে জানাযার নামাজ শেষে নিজ বাড়ি সংলগ্ন শায়েস্তানগর ঈদগাহ কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন হবিগঞ্জ লাখাই নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও আওয়ামীলীগ জেলা কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট আবু জাহির, বানিয়াচং আজমিরীগঞ্জ এলাকার সংসদ সদস্য ও আওয়ামীলীগ জেলা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান, সাবেক কমান্ডার আশরাফ বাবুল চৌধুরী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন ও কমান্ডার মুন্সি আলহাজ্ব আব্দুর রহিম জুয়েল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com