শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক হবিগঞ্জে পর্যটন সম্ভাবনা যাচাইয়ে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য পরিদর্শন শহরে চাঁদাবাজির অভিযোগে আটক ৩ জন কারাগারে ॥ মামলা দায়ের বানিয়াচংয়ে কিশোরী সানজিদা হত্যা মামলার আসামি গ্রেপ্তার ধুলিয়াখাল থেকে সাজাপ্রাপ্ত আসামি সাহিদুর গ্রেফতার রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ ॥ হুমকির মুখে জনস্বাস্থ্য শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন

নবীগঞ্জে কুড়িয়ে পাওয়া সেই ছেলেটির পরিচয় পাওয়া গেছে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০১৪
  • ৬১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কুড়িয়ে পাওয়া সেই ছেলেটির পরিচয় পাওয়া গেছে। তার নাম আল মামুন রিফাত। চাঁদপুর জেলার শাহরাস্তির মানিক মিয়া গতকাল হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট রশিদ আহমেদ মিলন এর আদালতে হাজির হয়ে কুড়িয়ে পাওয়া ছেলেটিকে তার পুত্র বলে দাবী করেন। এ সময় বিজ্ঞ হাকিম মানিক মিয়ার দাবী সঠিক কি-না তা যাছাই বাছাই করার জন্য চাঁদপুর জেলার শাহরাস্তি থানায় তার আবেদন প্রেরণের নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য, গত বছরের ৩১ সেপ্টেম্বর নবীগঞ্জ উপজেলার বাসিন্দা ফারুক ইসলাম ইনাতগঞ্জ বাজারের একটি সেলুনের দোকানের পাশে এই বাকপ্রতিবন্ধী শিশুকে পান।  তিনি এই শিশুকে নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে নবীগঞ্জ থানা পুলিশ ওই বছরেরই ১ অক্টোবরই শিশু টিকে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট মিলন আহমেদ রশিদের আদালতে হাজির করে। আদালত বাকপ্রতিবন্ধী শিশুকে সিলেট বাগবাড়ী সেইভ হোমে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com