বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শ্রীমঙ্গলে বীরাঙ্গনাদের হাতে আনুষ্ঠানিক গেজেট হস্তান্তর

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬
  • ৪৫৫ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ একাত্তরের নির্যাতিত মৌলভীবাজারের দুই বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধা হিসেবে আনুষ্ঠানিকভাবে গেজেট হস্তান্তর করা হয়েছে। আজ দুুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও মাধবপাশা এলাকায় নির্যাতিত মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) হিসেবে স্বীকৃত মনোয়ারা এবং মিনারা বেগমের হাতে আনুষ্ঠানিকভাবে গেজেট তুলে দেন সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। মনোয়ারা শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও মাধবপাশা এলাকার মৃত তাজুল ইসলামের মেয়ে এবং মিনারা বেগম কুলাউড়া উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের তৃত রহমত আলীর মেয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় একাত্তরের নির্যাতিত মুক্তিযোদ্ধা হিসেবে এই নারীরা স্বীকৃতি পেলেন। ফলে এখন থেকে তাঁরা মুক্তিযোদ্ধা হিসেবে ভাতাসহ সকল সুবিধাদি ভোগ করতে পারবেন। এ সময় সংসদ সদস্য কেয়া চৌধুরী বলেন, যেসব নির্যাতিত নারী মুক্তিযোদ্ধারা এখনও স্বীকৃতি পাননি, তাঁদের তালিকাভুক্ত করতে প্রচেষ্টা অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com