সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে রিপন হত্যা মামলার ৬৫ আসামীর সকলেই খালাস

  • আপডেট টাইম বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬
  • ৫৫৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পুর্ব জাহিদপুর গ্রামে চাঞ্চল্যকর রিপন মিয়া হত্যা মামলায় বেকসুর খালাস পেয়েছেন আসামীরা। গতকাল মঙ্গলবার সিলেট বিভাগীয় দ্রুত বিচার আদালত আসামীদের খালাস প্রদান করেন। ফলে দীর্ঘ আড়াই বছর ধরে হাজতে থাকা মামলার প্রধান আসামী নজরুল ইসলাম কুহিনুর স্বজনদের কাছে ফিরে এসেছে। উক্ত মামলায় সকল আসামীরা খালাস পাওয়ায় মহান আল্লাহর কাছে শোকরিয়া আদায় করেছেন। এ ঘটনাটি নিশ্চিত করেছেন আসামী পক্ষের আইনজীবি এডঃ কায়সার হাসান শিমন। মামলায় বাদী পক্ষে অংশ গ্রহন করেন বিজ্ঞ কৌশলী এডঃ কিশোর দেব।
সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার পুর্ব জাহিদপুর গ্রামে জায়গা জমি নিয়ে বিরোধের জেরধরে ২০১৪ সালের ৭ মার্চ দিবাগত গভীর রাতে প্রতিপক্ষের পিকলের আঘাতে রিপন মিয়া (২২) নামের এক যুবক খুন হয়েছে মর্মে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন নিহত রিপন মিয়ার পিতা আলফাছ মিয়া। মামলা নং-১০ তারিখ ০৯-০৩-২০১৪ইং এবং জিআর নং-৬০/১৪।
উক্ত মামলায় পার্শ্ববর্তী বরকতপুর গ্রামের নজরুল ইসলাম কুহিনুরসহ ৬৫ জনকে আসামী করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সকল আসামীদের বিরুদ্ধে হবিগঞ্জের বিজ্ঞ আদালতে চার্জশীট দাখির করলে আসামীরা আদালতে আত্মসর্মথন করে। বিজ্ঞ আদালত মামলার প্রধান আসামী নজুল ইসলাম কুহিনুরকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন এবং বাকী আসামীদের জামিন মঞ্জুর করেন। এক পর্যায়ে মামলাটি সিলেট বিভাগীয় দ্রুত বিচার আদালতে স্থানান্তর করা হয় ২০১৫ সালে। উক্ত মামলায় দীর্ঘদিন শুনানী শেষে স্বাক্ষীদের জবানবন্দি, বাদী বিবাদী পক্ষের আইনজিবী ও বিজ্ঞ কৌশলীর বক্তব্য শুনে গতকাল মঙ্গলবার চাঞ্চল্যকর উক্ত হত্যা মামলার রায় প্রদান করেন। উক্ত রায়ে বিজ্ঞ বিচারক সকল আসামীদের বেকসুর খালাস প্রদান করেন। ফলে দীর্ঘ আড়াই বছর পর হাজত থেকে মুক্তি পান নজরুল ইসলাম কুহিনুর। মঙ্গলবার সন্ধ্যার দিকে সকল আসামীরা খালাস পেয়ে বাড়ীতে ফিরে আসায় তারা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং আদালতের বিচারে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com