রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

নবীগঞ্জে উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেট টাইম রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬
  • ৫৪১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে নবীগঞ্জ জে.কে মডেল হাইস্কুল মাঠে নবীগঞ্জ সম্মিলিত ক্রিকেট ক্লাবের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট এর উদ্বোধন করেন হবিগঞ্জ-১ আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু।
উপজেলা সহকারী কমিশনার জীতেন্দ্র কুমার নাথের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খাঁন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, নবীগঞ্জ ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক গোলাম রসূল চৌধুরী রাহেল, পাক্ষিক ব্রিকলেন সম্পাদক উজ্জল দাশ, প্রধান শিক্ষক আব্দুস সালাম, খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক ইকবাল আহমেদ বেলাল, নবীগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মতিউর রহমান মুন্না, পৌর কাউন্সিলর কবির মিয়া, জাহেদ চৌধুরী, মফিজুর রহমান, নুরুল হক, পাবেল প্রমুখ।
উদ্বোধনী খেলায় সততা স্পোটিং ক্লাব বনাম ওসমানী স্পোটিং ক্লাব অংশগ্রহণ করে। খেলায় সততা স্পোটিং ক্লাব জয়ী হয়।
এমপি মুনিম চৌধুরী বাবু বলেন, খেলাধুলা শরীর গঠন করার পাশাপাশি মন-মানসিকতার বিকাশ ঘটায়। তিনি তরুণ ও যুবসমাজকে বেশি বেশি করে খেলাধুলার আয়োজন করার আহবান জানিয়ে বলেন, খেলায় ব্যস্ত থাকলে যুব সমাজ বিপথগামী থেকে দূরে থাকবে। এতে সমাজের অনেক অসঙ্গতিও দূর করা সম্ভব হবে বলেও মনে করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com