সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

কিবরিয়া হত্যা মামলা ॥ হারিছ চৌধুরীসহ ৯ আসামিকে আদালতে হাজিরের নির্দেশ

  • আপডেট টাইম বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬
  • ৭৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার বিস্ফোরক মামলায় পলাতক ৯ আসামিকে ১০ দিনের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার হবিগঞ্জের জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো: আতাবুল্লাহ স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি সংবাদ মাধ্যমে করা করা হয়।
পলাতক আসামিরা হচ্ছেন- হারিছ চৌধুরী, মুফতি শফিকুর রহমান, মাওলানা তাজ উদ্দিন, মুফতি আব্দুল হাই, আব্দুল জলিল, বদরুল ওরফে মো. বদরুল, মোহাম্মদ আলী, কাজল মিয়া ও মহিবুর রহমান। এতে উল্লেখ করা হয়, ইতিমধ্যে উক্ত মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। কিন্তু তাদেরকে না পাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামিরা গ্রেফতার এড়াতে পলাতক বা আত্মগোপন করেছেন। এ অবস্থায় যেহেতু তাদের শিগগিরই গ্রেফতার করার সম্ভাবনা নেই, সেহেতু উক্ত মামলার বিচারের স্বার্থে আসামিদের ১০ দিনের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেয়া হলো। অন্যথায় তাদের অনুপস্থিতিতেই বিচার সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার সময় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া ও তার ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ পাঁচজন। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান এমপি বাদী হয়ে হত্যা এবং বিস্ফোরক আইনে সদর থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেন। উভয় মামলাই একাধিকবার তদন্ত হয়।
সর্বশেষ মামলা দু’টির তদন্ত করেন সিআইডির সিলেট রেঞ্জের সিনিয়র এএসপি মেহেরুন্নেছা পারুল। তিনি তদন্ত শেষে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সিলেটের মেয়র (সাময়িক বরখাস্তকৃত) আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের মেয়র (সাময়িক বরখাস্তকৃত) জি কে গউছসহ ৩২ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। এর মধ্যে আরিফুল হক চৌধুরী ও জি কে গউছ ২০১৪ সালে আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে প্রেরণ করা হয়। তারাসহ উভয় মামলায়ই ১৫ জন কারাগারে, ৯ জন পলাতক এবং ৮ জন উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। হত্যা মামলাটি বর্তমানে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com