শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

আল্লামা জালাল উদ্দিন আল-কাদেরীর ইন্তেকালে হবিগঞ্জ জেলার বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬
  • ৫১৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক অধ্যক্ষ, জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর বিশ্ব বরণ্যে আলেমে দ্বীন, খতিবে বাঙ্গাল অধ্যক্ষ আল্লামা জালাল উদ্দিন আল-কাদেরী হুজুর গত শনিবার ঢাকায় ইমাম আহমদ রেযা (রহঃ) কনফারেন্স চলাকালীন সময়ে স্টোক করেন। দ্রুত বারডেম হাসপাতালের আই সি ইউতে নেয়া হলে সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন রবিবার মুহাম্মদপুর কাদেরীয়া তৈয়বীয়া কামিল মাদ্রারাসা মাঠে প্রথম জানাযা, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে ২য় জানাযা, গতকাল সোমবার লাখ লাখ মুসল্লিদের সমাগমে ৩য় জানাযা ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাঠে শেষ জানাজা শেষে জামেয়ার কবরস্থানে মায়ের পাশে দাফন করা হয়।
এদিকে উস্তুাদুল উলামাসর্বজন শ্রদ্বেয় অধ্যক্ষ আল্লামা জালাল উদ্দিন আল-কাদেরীর ইন্তেকালের সংবাদ পাওয়ার সাথে সাথে সারাদেশের ন্যায় হবিগঞ্জ জেলার সর্বত্র কোরআন খানি, বিভিন্ন খতম, মিলাদ, যিকির আজকার ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এছাড়াও সকল ইসলামী সংগঠনসহ আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাষ্টের অধিনস্থ হবিগঞ্জ জামেয়া গাউসিয়া সুন্নিয়া একাডেমী ও প্রি-ক্যাডেট মাদ্রাসা কমপ্লেক্সে গাউসিয়া কমিটি হবিগঞ্জের উদ্যোগে খতমে কোরআন, বিভিন্ন খতম, মিলাদ শরিফ, দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
এদিকে মরহুমের আত্মার মগফিরাত, শোক ও সমবেদনা জানিয়ে পৃথক পৃথকভাবে বিবৃতি দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত, আহলে সুন্নাত ওয়াল জামা’আতসমন্বয় পরিষদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা হবিগঞ্জ জেলার নেতৃবৃন্দ। উল্লেখ্য, গাউসিয়া কমিটি হবিগঞ্জ জেলার নেতৃত্বে মরহুমের ঢাকার নামাজে জানাজায় অসংখ্য ভক্ত আশেকান অংশ গ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com