সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে ইমাম ও বাওয়ানী চাবাগানে শ্রমিক ধর্মঘট স্থগিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬
  • ৫৪৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইমাম ও বাওয়ানী চা- বাগানে বকেয়া বেতন-ভাতা’সহ বিভিন্ন দাবীতে ডাক দেওয়া ধর্মঘট কর্মসূচি স্থগিত করেছে শ্রমিকরা। উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরীর আশ্বাসের প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার থেকে বাগানে কাজে যোগ দেয় শ্রমিকরা। সূত্রে জানা যায়, উপজেলার পানিউমদা ইউনিয়নে অবস্থিত ইমাম-বাওয়ানী চা বাগানের প্রায় সাড়ে ৪ শত শ্রমিকদের এরিয়া বিলসহ বকেয়া বেতনের প্রায় ২৫ লাখ টাকা বকেয়া রয়েছে। fb_img_1479906028694-copyবকেয়া বেতন আদায় ও অন্যান্য দাবী বাস্তবায়নের জন্য কোম্পানীর উপ মহা- পরিচালক বরাবরে বিগত ১০ অক্টোবর আবেদন করে শ্রমিকরা। এর প্রেক্ষিতে ১৬ নভেম্বর উক্ত বকেয়া পরিশোধের আশ্বাস দেয় কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ে বকেয়া বেতন-ভাতা না দেয়ায় গত মঙ্গলবার থেকে চা বাগানের শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়। বুধবার ২য় দিনের মতো ধর্মঘট কর্মসূচি পালন করে শ্রমিকরা। শ্রমিকদের ধর্মঘটের খবর পেয়ে গত বুধবার সন্ধায় নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী চা বাগানে গিয়ে শ্রমিকদের সাথে আলাপ আলোচনা করে তাদের দাবীর প্রতি সংহতি প্রকাশ করেন এবং আগামী ৭ দিনের মধ্যে মালিক পক্ষ তাদের বকেয়া পাওনা পরিশোধ করার আশ্বাস দিয়ে শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার করার আহ্বান জানান। উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরীর আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকরা ধর্মঘট কর্মসূচি স্থগিত করে এবং গতকাল বৃহস্পতিবার থেকে কাজে যোগ দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com