শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দেওয়ান ফরিদ গাজীর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী আজ

  • আপডেট টাইম শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬
  • ৬২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী আজ শনিবার।
২০১০ সালের ১৯ নভেম্বর বার্ধক্যজনিত কারনে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আওয়ামী লীগের উপদেষ্ঠা পরিষদের সদস্য ছিলেন। তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে ফরিদ গাজী স্মৃতি সংসদের উদ্যোগে শনিবার বাদ জোহর হযরত শাহজালাল (রহ) দরগা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ফরিদ গাজীর শুভাকাঙ্খি ও অনুসারীদের অংশ নেয়ার আহবান জানিয়েছেন স্মৃতি সংসদের আহ্বায়ক ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।
মরহুম দেওয়ান ফরিদ গাজী ১৯২৬ সালের ২ এপ্রিল নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা দেওয়ান হামিদ গাজী। হযরত শাহ জালাল (রঃ) এর সাথী ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহ তাজ উদ্দীন কুরেশী তাদের পূর্ব পুরুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com