শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

স্বর্ণ ব্যবসায়ীকে জিম্মি করে মুক্তিপণ আদায় ॥ লাখাই স্বেচ্ছাসেবক লীগের বহিস্কৃত নেতা মান্না গ্রেপ্তার

  • আপডেট টাইম বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬
  • ৫৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলায় স্বর্ণ ব্যবসায়ীকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের ঘটনায় লাখাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বহিস্কৃত নেতা দেলোয়ার হোসেন মান্নাকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার দিনগত রাত ৩টার দিকে লাখাই থানার ওসি মোজাম্মেলের নেতৃত্বে একদল পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে উপজেলার ভাদিকারা গ্রামের মৃত বাছিত মিয়ার পূত্র।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত শনিবার বিকালে উপজেলার মোড়াকরি বাজারে গীতা শিল্পালয়ের মালিক পরিমল বণিককে স্বর্ণালংকার বানানো কথা বলে তার বাড়ি থেকে নিয়ে যায় দেলোয়ার হোসেন মান্না। পরে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে এক মহিলার সাথে তার আপত্তিকর ছবি তুলতে বাধ্য করে দেলোয়ার হোসেন মান্না। ছবিগুলো ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। বিষয়টি থানা পুলিশের দৃষ্টিগোচর হলে লাখাই থানা পুলিশ অভিযান চালিয়ে মান্নাকে গ্রেফতার করে। পরে গতকাল মঙ্গলবার স্বর্ণ ব্যবসায়ী পরিমল বাদি হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করে।
মামলায় পরিমল উল্লেখ করেন, মান্না তাকে স্বর্ণালংকার বানানোর কথা বলে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে নিয়ে এক মহিলাকে দিয়ে তার অশ্লীল ছবি তোলে। সেগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে মান্না পরিমলের পরিবারের নিকট মুক্তিপণ দাবি করে। পরিমলের পরিবার নিরূপায় হয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। এ ব্যাপারে লাখাই থানার ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মান্নার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। স্বর্ণ ব্যবসায়ীকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে স্বেচ্ছাসেবক লীগ সুত্রে জানা গেছে, দেলোয়ার হোসেনকে মাদক বিক্রিসহ দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে ৬ মাস আগে দল থেকে বহিস্কার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com