সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

সার্টিফিকেট না দেয়ায় কাঠ গড়ায় সদর হাসপাতালের আরএমও দেলোয়ার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬
  • ৬১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে চানপুর গ্রামে ধর্ষণ মামলার সার্টিফিকেট না দেয়ায় সদর হাসপাতালের আরএমওকে শোকজ থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। সেই সাথে আরএমওকে সতর্ক করে দেন আদালত। গতকাল ভিকটিমের উপস্থিতিতে মামলার শুনানীর তারিখ ধার্য্য করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আতাবুল্লাহ। মামলার বিবরণে জানা যায়, ৫ নভেম্বর দিবাগত রাতে কাঠাখালি গ্রামের প্রবাসি আলীর সুন্দরী স্ত্রী রুমানা আক্তার রুনাকে ধর্ষণ করে বরচর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র সুতাং ভূমি অফিসের প্রসেস সার্ভেয়ার সোহাগ আহমেদ (২৫)। জনতা তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশকে সোহাগকে কারাগারে প্রেরণ করে। ওই দিনই ধর্ষিতা রুনাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। রুনা অভিযোগ করেন সোহাগের পিতা প্রভাবশালী হওয়ায় তার স্বজনরা মিলে হাসপাতালে গিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করে মামলা তুলে নিতে। এমনকি ডাক্তারকে বর্শীভূত করে রিপোর্ট না দেয়ার জন্য। তাদের কথামতো ডাক্তার রুনাকে রিপোর্ট না দেয়ায় রুনা আদালতে মামলা করে। আদালত হাসপাতালের আরএমও ডাঃ দেলোয়ার হোসেন চৌধুরীকে কারণ দর্শাতে নির্দেশ দেন। এ প্রেক্ষিতে গতকাল বুধবার দুপুরে দেলোয়ার হোসেন আদালতে উপস্থিত হয়ে লিখিত জবাব দেন। আদালত তাকে আজ মেডিকেল রিপোর্ট প্রদানের জন্য নির্দেশ প্রদান করে ভবিষ্যতে এরকম ভুল না করতে সতর্ক করে দেন। এদিকে রুনা গরীব ও অসহায় হওয়ায় বিচারের আশায় আদালত ও হাসপাতাল ও বিভিন্নস্থানে ধর্না দিচ্ছে। এ ঘটনায় সর্বত্র তোলপাড় চলছে।
একটি সুত্র জানায়, রুনা ও সোহাগের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। গোপন অভিসারে মিলিত হতে গিয়ে ওইদিন জনতার হাতে আটক হয় রুনা ও সোহাগ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com