শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

শহরের শায়েস্তানগর-পইল সড়কটির বেহাল দশা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬
  • ৪২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তানগর-পইল সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। প্রতিদিনই ওই সড়কে ঘটছে কোন না কোন দুর্ঘটনা। এলাকাবাসি জানান, ওই সড়ক দিয়ে প্রতিদিন শত শত ছোট বড় যানবাহন এবং হাজার হাজার মানুষ চলাচল করছে। দীর্ঘদিন ধরে ওই সড়কটি ভেঙ্গে খানা খন্দে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই ওই সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ সড়ক দিয়ে চলাচলত মানুষ অবর্ণনীয় দুর্ভোগ পোহালেও কর্তৃপক্ষ রয়েছেন নিরূপায়। এলাকাবাসি অভিযোগ করেন, ওই সড়কে ছোট বড় মিলিয়ে শতাধিক দুর্ঘটনা ঘটেছে। অসংখ্য লোক আহত হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শায়েস্তানগর তেমুনিয়া থেকে মাছুলিয়া ব্রীজ পর্যন্ত সড়কের বিভিন্নস্থান ভেঙে খানা খন্দে পরিণত হয়েছে। ওই এলাকায় রয়েছে মসজিদ, কিন্ডার গার্টেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান। প্রতিদিন শত শত লোকহন রাস্তাদিয়ে চলাচল করেন। কিন্তু বৃষ্টি হলেই ওই সড়কের খানাখন্দে বৃষ্টির পানি জমে যায়। ফলে তাদেরকে দুর্ভোগে পড়তে হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com