বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

মাহবুবুর রব সাদী স্মরণে ওল্ডহ্যাম নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির সভা ও দোয়া

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬
  • ৬৭১ বা পড়া হয়েছে

ইংল্যান্ড প্রতিনিধি ॥ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম বীর মুক্তিযোদ্ধা, ৪নং সেক্টরের সাব-সেক্টর কমান্ডার ও নবীগঞ্জ-বাহুবলের সাবেক সফল এমপি দেওয়ান মাহবুবুর রব সাদী বীর প্রতীক এর স্মরণে ওল্ডহ্যাম নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ হান্নান মিয়ার সভাপতিত্বে সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক জুনেদ হোসেন চৌধুরী। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ তালেবুর রহমান।
harun_imran_01মরহুম সাদীর জীবনী নিয়ে স্মৃতিচারণ করেন সমিতির সিনিয়র সহ-সভাপতি শাহ আলী হায়দার, মুক্তিযোদ্ধা আব্দুল আলী, আজিজুর রহমান চৌধুরী, শেখ কবির উদ্দিন, মোফাজ্জল চৌধুরী ইমরান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মাহবুবুর রব সাদী ছিলেন সত্যিকারের একজন দেশপ্রেমিক ও মহৎ মনের মানুষ। রাজনীতি ছেড়ে শেষ বয়সে তিনি ব্যবসায় জড়িত ছিলেন। সভায় মাহবুবুর রব সাদীর নামে নবীগঞ্জের কোন শিক্ষা প্রতিষ্ঠান, ব্রীজ বা রাস্তার নামকরণের দাবি করেন মোফাজ্জল চৌধুরী ইমরান। শেষে মুফতি আব্দুল ওয়াদুদের পরিচালনায় মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com