শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নেশার টাকা জোগাড় করতে না পেরে নবীগঞ্জে বিষপানে যুবকের আত্মহত্যা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬
  • ৫৯৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নেশার টাকা জোগাড় করতে না পেরে নবীগঞ্জে এক যুবক আত্মহত্যা করেছে। আত্মহননকারী যুবক হচ্ছে-উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের চেরাগ আলীর পুত্র মাহিদ মিয়া। গত রবিবার গভীর রাতে নিজের শয়ন কক্ষে সে বিষপান করে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাহিদ মিয়া দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত জীবনযাপন করছিল। নেশার টাকা জোগাড় করতে না পেরে এর আগে ও সে দুবার বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিল। মাহিদের পরিবারের লোকজন তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে অনেক বার মাদক নিরাময় সেন্টারের চিকিৎসা করায়। কিন্তু তারপর ও সে নেশা করে। গত রবিবার নেশা টাকার জোগাড় করতে না পেরে তার শয়ন কক্ষে রাতে বিষপান করে। বিষক্রিয়ায় ছটপট করতে থাকলে বাড়ির লোকজন এসে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করার আগেই তার মুত্যু হয়। পরে খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে সুরতহাল তৈরী করে লাশ মর্গে প্রেরণ করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com