সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জের দীঘলবাক তালামীযে ইসলামিয়ার কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬
  • ১০৬৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, কেন্দ্রীয় সিনিয়র সদস্য ও হবিগঞ্জ শাহজালাল ওয়েলফেয়ার আইডিয়াল সোসাইটির সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল বলেছেন, তালামীযে ইসলামিয়া, আউলিয়ায়ে কেরামদের যোগ্যতম উওরাধিকার, মেধার লালন উন্নত চরিত্র গঠনে তালামীয কর্মীদের লেখাপড়ায় মনোযোগী হতে হবে। তিনি আরো বলেন, প্রশিক্ষনের বিকল্প নেই, প্রশিক্ষণ মেধাকে শানিত করে। সমাজে ইসলামী আদর্শ বিনির্মানে কাজ করে যেতে হবে।
তিনি গতকাল রবিবার বিকেলে স্থানীয় কামারগাঁও হাফিজিয়া মাদরাসা কনফারেন্স হলে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়ন শাখা বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন সভাপতি সৈয়দ মুজাক্কির হোসেন মিলাদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ জহিরুল ইসলামের পরিচালনায় শুরুতে কোরআন তিলাওয়াত করেন হোসাইন আহমদ, নাতে রাসূল পরিবেশন করেন মোঃ জাকির হোসেন, তারানায়ে তালামীয পরিবেশন করেন মোঃ আবু সুফিয়ান আহমদ হারুন, প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেট মহানগরী সভাপতি আলহাজ্ব শাহজাহান মিয়া, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপজেলা সভাপতি মোঃ সাইদুর রহমান, সহ-সভাপতি শেখ ফখরুল ইসলাম বিলাল, সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাহিদ আলম, মোঃ আব্দুল বাছিত, হাফিজ মিজানুর রহমান, হাফিজ ক্বারী রুকন উদ্দিন, হাফিজ নুরুল ইসলাম প্রমূখ।
পরে সৈয়দ মুজাক্কির হোসেন মিলাদকে সভাপতি, মোঃ জহিরুল ইসলামকে সহসভাপতি, মোঃ সুমন আহমদকে সাধারন সম্পাদক, মোঃ মুজাম্মেল হোসে কে সহ সাধারন সম্পাদক, মোঃ জাকির হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট দীঘলবাক ইউনিয়ন তালামিযের কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com