বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলের ফয়জাবাদ হাইস্কুলে শহীদ মিনার স্থাপন করলেন এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬
  • ৮৪২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের ভাদেশ্বর ইউনিয়নের ফয়জাবাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনার স্থাপন করা হয়েছে। সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর অর্থায়নে ১ লাখ টাকা ব্যয়ে শহীদ মিনার স্থাপন করা হয়। গতকাল রোববার সকালে কেয়া চৌধুরী শহীদ মিনার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় আজ বাহুবলের ভাদেশ্বর ইউনিয়নের রশিদপুর চা বাগানের শ্রমিকসহ আশপাশের গ্রামের সন্তানরা এ শহীদ মিনার পেলো। পর্যায়ক্রমে এ উপজেলার সবকটি সেরা প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপনের মধ্য দিয়ে আগামী প্রজন্মের মাঝে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দেয়ার চেষ্টা করব।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হারুন আল রশিদ এর সভাপতিত্বে ও কমিটির সদস্য এবং ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাশিম, ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী প্রভাষক আফতাব উদ্দিন, রশিদপুর চা-বাগানের ম্যানেজার শাহ্ আলম, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ বশির মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশিত কুমার দেব প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com