সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

জেলা প্রশাসকের সাথে জেলা ফ্রিল্যান্সার এসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬
  • ৬৩৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ফ্রিল্যান্সার এসোসিয়েশন অব বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ জেলা প্রশাসক সাবিনা আলম এর সাথে সৌজন্য স্বাক্ষাৎ করে ক্রেস্ট উপহার দিয়েছেন। জেলা প্রশাসকের কার্যালয়ে গতকাল সকালে ফ্রিল্যান্সার এসোসিয়েশন অব বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সদস্য শিশির আহমেদ বাবু, হবিগঞ্জ জেলা সভাপতি সাইফুদ্দিন জাবেদ জেলা প্রশাসক সাবিনা আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের অর্থ সম্পাদক মারুফা শহিদ লিজা, প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজান, সদস্য অসীম কুমার বৈষ্ণব, রুমা দেব, নিলয় কান্তি, রুহেন ঠাকুর, তন্নি পাল সহ আরো অনেকেই। এসময় আগামী ১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া লার্নিং এন্ড আর্নিং এর বিনামূল্যে ৪ মাস ব্যাপী ট্রেনিং কোর্স সম্পর্কে আলোচনা করা হয়। জেলা প্রশাসক সাবিনা আলম ট্রেনিং সফল ভাবে বাস্তবায়নে সকল প্রকার সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com