শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

নবীগঞ্জে মথুরাপুরে মসজিদের ভিতরে প্রতিপক্ষের লোকজনের হামলায় ৮ জন আহত

  • আপডেট টাইম শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টা ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাগ ইউনিয়নের মথুরাপুর গ্রামে মসজিদের ফান্ডের টাকা আত্মসাতে বাধা দেয়ার জের ধরে প্রভাবশালী প্রতিপক্ষের লোকজনের হামলায় নিরীহ পক্ষের ৮ জন আহত হয়েছেন। আহত অবস্থায় ৬ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে ও ২ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার জুমআর নামাজের সময় এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্র জানায়, সম্প্রতি মথুরাপুর জামে মসজিদের মোতাওয়াল্লী আলাল মিয়ার কাছে মসজিদের ফান্ডের হিসাব চান গ্রামবাসী। এতে সে হিসাব ও মসজিদের টাকা প্রদানে সম্মতি দেয়। তবে প্রভাব দেখিয়ে একই গ্রামের প্রভাবশালী মহলের নজরুল ইসলাম ইনাম উদ্দিন নামে এক ব্যক্তি জোরপুর্বক আলাল মিয়ার কাছ থেকে ফান্ডের টাকা নিয়ে যায় এবং টাকা না দিয়ে আত্মসাতের চেষ্টা করে। গ্রামের লোকজন টাকা চাইলে সে না দিয়ে টালবাহানা করে। এতে বাধা দেন একই গ্রামের আব্দুল কাদিরের ছেলে মনা মিয়া। এ সময় তিনি ইনাম উদ্দিন কেন মসজিদের টাকা দিবে না জানতে চাইলে সে উত্তেজিত হয়ে উঠে। এ নিয়ে নজরুল ইসলাম ইনাম উদ্দিনের সাথে মনা মিয়ার বাক বিতন্ডা হয়। গতকাল মনা মিয়াসহ তার লোকজন মসজিদে জুমআার নামাজ পড়তে গেলে ১৫/২০ লোক পূর্ব পরিকল্পিত ভাবে মনা মিয়ার উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে বাধা দিলে তার লোকজনকে হামলা চালিয়ে আহত করে ইনামের লোকজন। এতে মনা মিয়াসহ ৮ জন আহত হন। আহত অবস্থায় সোলেমান মিয়া, সমসু মিয়া, আতাউর মিয়া, জুয়েল মিয়া জনি মিয়া ও রনি মিয়াকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া আহত মনা মিয়া ও রম্মান মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতরা জানান, ইনাম ও তার লোকজন তাদেরকে বিভিন্নভাবে প্রানে হত্যার হুমকি ধামকি দিয়ে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com