সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে রহস্যজনক আগুন

  • আপডেট টাইম রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬
  • ৫৭৩ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের পরিত্যক্ত ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে অগ্নিাকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। শুক্রবার দিবাগত রাত প্রায় ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।
এ ব্যাপারে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা জামাল উদ্দিন শাহীন জানান, অজ্ঞাত স্থান থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুন ভবনে ছড়িয়ে পড়েছিল। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করায় নিকটবর্তী ভবনে থাকা ভূমি অফিসের রেকর্ডপত্র রক্ষা পেয়েছে। তবে এ ভবনের ভেতর কি ছিল, তা সঠিক করে বলতে পারবেন ভূমি অফিস কর্মকর্তা।
এদিকে আগুন লাগার সংবাদ পেয়ে শায়েস্তাগঞ্জ থানার এসআই আতিকুল আলম খন্দকারের নেতৃত্বে একদল পুলিশ ও শতশত লোকজন ঘটনাস্থলে ছুঁটে আসেন। ভূমি অফিসে আগুন লাগার কারণ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com