সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে নবীগঞ্জ উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের মিছিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬
  • ৬৮৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে নবীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ। নবীগঞ্জ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সোহেলের নেতৃত্বে গতকাল বিকালে নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে পথ সভায় মিলিত হয়।
নবীগঞ্জ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সোহেল এর সভাপতিত্বে ও ছাত্রদল নেতা জাকারিয়া আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত পথ সভায় অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম লিংকন, কুতুব উদ্দিন আহমেদ মাখন, ছাত্রদল নেতা আল-আমিন চৌধুরী, ফরহাদ আহমেদ, কফিল আহমেদ, হুমায়ন আহমেদ।
অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা কাজল আহমেদ, জসিম উদ্দিন, লিটন আহমেদ, জুবেল আহমেদ, জাসেদ আহমেদ, সুহেদ আহমেদ, মোঃ ঝুলন উল্লাহ, ফরহাদ হোসেন বাবু, জামিল আহমেদ, সেলু আহমেদ, সেলিম আহমেদ, মোঃ প্লাবন, কামাল আহমেদ, দোলোয়ার হোসেন তানভির, নাঈম ইসলাম, সাইফুর রহমান বাবু, আলাল আহমেদ, নাবেদ আহমেদ, মোঃ সাগর, অন্তু আহমেদ, মোঃ পাপ্পু, মিঠন আহমেদ, মোঃ জাবেদ, কামরুল, নিপু আহমেদ, শেপু আহমেদ, শিপন আহমেদ, আব্দুল হালিম, আশিক, নাজু আহমেদ, জিকু মিয়া, নোবেল আহমেদ, তোফায়েল আহমেদ, নজরুল ইসলাম, মোঃ সুমন, মিজানুর রহমান, কবির মিয়া, হেলাল মিয়া, মোঃ রাজু মিয়া, হৃদয় আহমেদ, জালাল উদ্দিন, রাহাত আহমেদ, ঝিলক আহমেদ। সভায় বক্তারা, হবিগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, আশা করি আমাদের দীর্ঘ দিনের প্রতিক্ষিত জেলা কমিটি দলকে সুসংগঠিত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবে। বক্তারা হবিগঞ্জ পৌরসভার বারবার নির্বাচিত মেয়র আলহাজ্ব জিকে গউছের অবিলম্বে মুক্তির দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com