বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নিখোঁজের ৩ দিন পর অচেতন অবস্থায় ধুলিয়াখাল এলাকা থেকে দূলর্ভপুরের যুবক উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬
  • ১০৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নিখোঁজ হওয়ার তিনদিন পর শিপন মিয়া (২২) নামের এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করেছে সদর থানা পুলিশ। শনিবার দিবাগত রাত ২টার দিকে ধুলিয়াখাল বাইপাস সড়ক থেকে এসআই সুমন চন্দ্র হাজরার নেতৃত্বে একদল পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সে সদর উপজেলার দুর্লভপুর গ্রামের জাফর আলীর পুত্র।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১১টায় বাড়ি থেকে কাজের জন্য বের হয়। কোর্ট স্টেশন এলাকায় এলে অপরিচিত ৪ যুবক তাকে সিএনজিতে তুলে নিয়ে যায়। এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়। এক পর্যায়ে ওই দিন রাতে স্থানীয় লোকজন ওই এলাকার একটি ঝোপের ভেতরে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ জানায়, তার শরীরে ৪টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শিপন পুলিশকে জানায়, পূর্ব শত্র“তার জের ধরে তার প্রতিপক্ষের লোকজন তাকে তুলে নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com