সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে কিশোরীকে ধর্ষণ করে আপত্তিকর ভিডিও ধারণ ॥ আটক ১

  • আপডেট টাইম রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬
  • ৫৭৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে এক কিশোরীকে ফুসলিয়ে ধর্ষনের ঘটনায় সহায়তা ও আপত্তিকর ছবি মোবাইলে তোলে সরবরাহ করার অপরাধে আছমত উল্লা নামে এক ব্যক্তিকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক আছমত উল্লার বাড়ি নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হালিতলা বারিকান্দি গ্রামে। তবে মূল ঘটনাকারী একই গ্রামের আরজান উল্লাকে আটক করা সম্ভব হয়নি। সে পলাতক রয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আছমত উল্লাকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হালিতলা বারিকান্দি গ্রামের আরজান উল্লা দীর্ঘদিন ধরে বিয়ের ঘটকালী ও কবিরাজির নামে তার বাড়িতে সমাজবিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছিলেন। উঠতি বয়সী মেয়েদেরকে ফুসলিয়ে তার বাড়িতে নিয়ে যৌন হয়রানীসহ নানা অভিযোগ উঠে। স্থানীয় লোকজন মান সম্মানের ভয়ে প্রতিবাদ করতে সাহস পান না। গত ৪ অক্টোবর দুপুরে আরজান আলী তার নির্জন বাড়িতে একই গ্রামের দরিদ্র আব্দুল গফুরের কিশোরী কন্যাকে ফুসলিয়ে তার ঘরে নিয়ে যায়। সেখানে মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনাটি একই গ্রামের আছমত আলী দেখে ফেলেন। এ সময় আছমত আলী তার মোবাইল দিয়ে ওই আপত্তিকর অবস্থার ভিডিও ও স্থিরচিত্র ধারণ করে মেয়েটিকে জিম্মি করে ধর্ষণের চেষ্টা করে। এতে মেয়ে রাজি না হওয়ায় মোবাইলে ধারণকৃত ছবি বিভিন্ন মোবাইলে আপলোড করে দেয়। ঘটনাটি এলাকায় জানাজানি হলে গ্রামবাসী গত বৃহস্পতিবার সন্ধ্যায় আছমত উল্লাকে আটক করে। এসময় আরজান পালিয়ে যায়। পরে গ্রামের লোকজন আটক আছমতকে পুলিশে সোপর্দ করেন। এ ব্যাপারে গত শুক্রবার সকালে নবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়। এলাকাবাসী ঘটনার মূল নায়ক আরজানকে গ্রেফতারের দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com