শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

শায়েস্তাগঞ্জে অচেতন অবস্থায় ছাত্রলীগ নেতা উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬
  • ৫২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ থেকে আওলাদ হোসেন (১৮) নামের এক ছাত্রলীগ নেতাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। সে নরসিংদী জেলার মনোহরদী থানার চড়নডাই গ্রামের মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের পুত্র ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। শনিবার বিকাল ৩টার দিকে নতুন ব্রীজের যাত্রী ছাউনির নিকট তার অচেতন দেহ দেখতে পেয়ে স্বাধীন স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংগঠনের সভাপতি মোতাব্বির হোসেন কাজলসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আওলাদ হোসেনের জ্ঞান ফিরে আসেনি। তার মা মরিয়ম বেগম এ প্রতিনিধিকে জানান, খবর পেয়ে তিনি হবিগঞ্জ হাসপাতালে ছুটে এসেছেন। তিনি জানান, তাদের একটি গাড়ি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় আটক রয়েছে। তার পুত্র শনিবার সকালে গাড়ি ছাড়াতে এসে অজ্ঞান পার্টির কবলে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com