সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

চুনারুঘাট ছাত্রদল নেতা রুমন ও সুজন বহিস্কার

  • আপডেট টাইম শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬
  • ৬৯০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল মন্নান রুমন ও পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আমিনুল ইসলাম সুজনকে দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে ছাত্রদল থেকে বহিস্কার করা হয়েছে। এ উপলক্ষে গত বুধবার চুনারুঘাট উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসানের সভাপতিত্বে সর্বস্মতিক্রমে বহিস্কারের সিদ্ধান্ত গ্রহন করা হয়। উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোজাম্মেল হক তালুকদার এবং পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব আঃ সামাদ মাষ্টার ও সাধারণ সম্পাদক আলহাজ্ব দিদার হোসেনের এক যৌথ স্বাক্ষরে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় চুনারুঘাট উপজেলা ও পৌর আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই গ্র“পের গ্র“পিংয়ের প্রেক্ষিতে মারামারির ঘটনা এবং পাল্টা আক্রমনে পরিস্থিতি অবনতী, চুনারুঘাটের ব্যবসায়ীসহ সর্বমহলে আতংঙ্ক সৃষ্টি ও দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল মান্নান রুমন ও পৌর ছাত্রদল যুগ্ম-আহ্বায়ক আমিনুল ইসলাম সুজনকে ছাত্রদল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। উল্লেখ্য, নিজেদের আধিপত্য বিষয় নিয়ে গত ৬ অক্টোবর ছাত্রদলের দুই গ্র“পের সংঘর্ষে পৌর ও কলেজ ছাত্রদল নেতাসহ ১০ জন আহত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com