শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জে টিভির সুইচ বন্ধ করতে গিয়ে শিশু এবং তারে জড়িয়ে কিশোর বিদ্যুৎস্পৃষ্ট

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬
  • ৫৭৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয়েছে কিশোর-কিশোরী। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
জানা যায়, উপজেলার করগাঁও ইউনিয়নের কুড়িসাইল গ্রামের পূজা মন্ডপে পূজা দিতে যান ওই গ্রামের রবিন্দ্র দাশের কন্যা ইপি দাশ (১৫)। এসময় মন্ডপে বিদ্যুতের লাইটিং ক্যাবলের তারটি অসাবধনতা বশত: মাথায় জড়িয়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে অন্যান্য পূজারিরা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। অপরদিকে নবীগঞ্জের পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলার কালাইনজুড়া গ্রামের সৈয়দ জুনেদ মিয়ার পুত্র কামরান মিয়া (৯) তার নানা বাড়ি নবীগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রামে বেড়াতে আসে। গতকাল সোমবার দুপুর অনুমান ১টার দিকে বৃষ্টি আসলে তার নানার ঘরের টিভির সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com