শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

নবীগঞ্জে হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬
  • ৫৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে হতদরিদ্রদের জন্য ১০টাকা কেজি দরে চাল বিক্রি নিয়ে ডিলাররা চালবাজি শুরু করেছেন। এসব দরিদ্রদের জন্য বরাদ্দ চাল কালোবাজারে বিক্রি করে ডিলাররা লাখ লাখ টাকা কামাই করছেন। বঞ্চিত একজন উপকারভোগী শেষ পর্যন্ত আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের কামাল মিয়ার স্ত্রী স্বপ্না বেগম বাদী হয়ে গতকাল বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন, ওই ইউনিয়নের নির্বাচিত দুইজন ডিলার আদিত্যপুর গ্রামের অনিল চন্দ্র রায়ের ছেলে অরবিন্দু ও ছোট আলীপুর গ্রামের সাজন মিয়ার ছেলে মোজাহিদ আহমেদ। এছাড়া তাদের সহযোগী আরো কয়েকজন রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।
বাদী স্বপ্না বেগমের অভিযোগ সূত্রে প্রকাশ, নবীগঞ্জ সদর ইউনিয়নে মোট ৮০৬ জন দরিদ্র মানুষের তালিকা তৈরী করা হয়েছে। তাদেরকে ১০টাকা কেজি দরে প্রতি মাসে ৩০কেজি করে চাল বিক্রির কথা। গত ২৮ সেপ্টেম্বর ডিলার অরবিন্দু ও মোজাহিদ আহমেদ ২লাখ ৪১ হাজার ৮০০ টাকা দিয়ে নবীগঞ্জ খাদ্য গুদাম থেকে ২৪ হাজার ১৮০ কেজি চাল উত্তোলন করেন। গত ৪অক্টোবর বাদী স্বপ্না বেগমসহ আরো কয়েকজন মিলে ভবের বাজারে ডিলার অরবিন্দুর কাছে চাল আনতে গেলে তিনি চাল উত্তোলন করেননি বলে তাদেরকে জানান এমনকি গালিগালাজ করে বিদায় করে দেন। পরে তারা খাদ্য গুদামে খোঁজ নিয়ে জানতে পারেন ডিলাররা ২৮ সেপ্টেম্বর চাল উত্তোলন করেছেন এবং উপকারভোগীদের মধ্যে চাল বিক্রি না করে ৭লাখ ২৫ হাজার ৪০০ টাকা দিয়ে কালোবাজারে বিক্রি করে দিয়েছেন। ওই দুই ডিলারের সাথে রাঘববোয়ালরাও জড়িত রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com