বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজমিরীগঞ্জের আদম ব্যবসায়ী সেন্টু রায়ের প্রতারনায় ভাটি এলাকার মানুষ সর্বশান্ত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬
  • ৫৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের বহুল আলোচিত আদম ব্যবসায়ী সেন্টু রায় ভিসা প্রসেসিং ও স্বাস্থ্য পরীক্ষার নামে প্রতারনার কৌশল নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ভিসার কাগজ আটক রেখে কৌশলে অতিরিক্ত টাকা আদায়ে ব্যর্থ হয়ে সময় ক্ষেপন করে ভিসা নষ্ট করারও অভিযোগ উঠেছে। স্থানীয় বিচারে সেন্টু রায়কে দোষী সাব্যস্থ করে ভিসা নষ্টের ক্ষতিপূরণ সহ প্রতারনার ব্যবসা বন্ধ করতে নির্দেশ দেয়া হয়।
জানা যায়, বিরাট গ্রামের মনসুর মিয়ার ছেলে ফয়েজ উদ্দিনের নিকট থেকে কুয়েতের একটি ভিসা প্রসেসিং ও মেডিক্যাল পরীক্ষা করানো বাবদ এক লাখ পঞ্চাশ হাজার টাকা নগদ গ্রহণ করে এবং পাসপোর্ট নং বিএফ ০৬০৯৬৬০ নিয়ে যায়। গত মার্চের ১৯ তারিখে ঢাকায় মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে ফয়েজকে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। স্বাস্থ্য পরীক্ষায় ফিট হলেও দালাল সেন্টু রায় তাকে আনফিট বলে জানায়। তখন তাকে জানায় স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে আরও এক লাখ টাকা দিতে হবে। অন্যতায় সাত লাখ টাকার ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে বলে ফয়েজকে সতর্ক করে। দালাল সেন্টুর কথাবার্তায় সন্দেহ হলে ভিসার কাগজ পত্রাদি ফেরত চাইলে সময় ক্ষেপন করে টালবাহানা শুরু করে। ভিসার মেয়াদ শেষের দুদিন পূর্বে তারা নিজেরাই ২৪ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পরীক্ষা করানো হলে ফিটন্যাস রিপোর্ট ভাল আসে। তবে ফয়েজের দুর্ভাগ্য ইতোমধ্যে ভিসার মেয়াদ চলে যায়। এদিকে সেন্টু রায়ের দালালী ও প্রতারনার বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতর আলীর নিকট বিচারপ্রার্থী হলে একাধিকবার মুরুব্বিয়ানদের উপস্থিতিতে শালিশ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সংক্রান্ত কাগজাদি উপজেলা চেয়ারম্যান সরাসরি যাচাই বাচাই করে শালিশ বৈঠকে গৌরাঙ্গ রায়ের পুত্র সেন্টু রায়ের প্রতারনা প্রমানিত হয়। শালিসানদের মতামত নিয়ে বৈঠকের সভাপতি উপজেলা চেয়ারম্যান ক্ষতিগ্রস্থ পক্ষকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান সহ দালালী ব্যবসা থেকে বিরত থাকার আহ্বান জানান। এ বিষয়ে বিশিষ্ট বিচারক রানা রায়, মেম্বার নুরুল ইসলাম ও মোহন মিয়ার সঙ্গে মোবাইলে তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তারা আরও জানান, সেন্টুর বিরুদ্ধে আজমিরীগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দালালী ও আত্মসাৎ সংক্রান্ত ১০২ (৫) ১০নং মামলাও বিচারাধীন। অনেকে বলেন ইতিপূর্বে আরও ৮/১০টি দালালী প্রতারনার শালিশ করে দিয়েছেন এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com