বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বর্ণাঢ্য আয়োজনে হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম সোমবার, ৩ অক্টোবর, ২০১৬
  • ৫৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দ্যা হবিগঞ্জ হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গত শনিবার দুপুর ৩টায় শহরের বি-জামান খান সড়ক থেকে একটি র‌্যালী বের করা হয়। সংগঠনের লগু চিহ্নিত টি শার্ট পরিহিত সংঘঠনের সদস্যরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালীটি হবিগঞ্জ প্রেসক্লাব ভবনে গিয়ে শেষ হয়। বিকাল ৫টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও কেক কাটা।
img_9379-copyদ্যা হবিগঞ্জ হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ লিজান খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম কাউছার আহমেদ এর পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও দৈনিক এক্সপ্রস সম্পাদক মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি তাজুল ইসলাম, কাউন্সিলর গৌতম কুমরা রায়, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও সংগঠনের উপদেষ্ঠা রাসেল চৌধুরী, বিশিষ্ট দন্ত চিকিসক ডাঃ বিশ্বজিত আচার্য্য, বিশিষ্ট ব্যবসায়ী তুহিন খান, সংগঠনে উপদেষ্ঠা, মোঃ শামীম খান, রুবেল আহমেদ চৌধুরী। এতে হবিগঞ্জের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সভায় অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন, দ্যা হবিগঞ্জ হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার আল-আমিন, হোসেন তালুকদার, জাকারিয়া রুবেল, মনির হুসেন, রাজেন্দু শেখ দাশ, আশরাফুল হক রাকিব, শেখ রাব্বি, নজরুল ইসলাম, দেওয়ান শাকিল আহমেদ চৌধুরী, পুজন মোদক সাজু, পলাশ চৌধুরী, মিজানুর রহমান মিজান, নাহিদ, সাঈম রহমান, মান্না রায়, সাজু, পলাশ দাশ, শওকত আলী তোষার, সেলিম হোসেন জাহান, আব্দুল জব্বার, জীবন মোদক, শহীদুল ইসলাম, নির্জন তালুকদার, মাহবুব, অনিক, রাকিব আজাদ, শুভ, রবিন, মোহন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com