শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহে উপলক্ষে সভায় এমপি আবু জাহির ॥ সন্তানকে সু-শিক্ষায় শিক্ষিত করতে হলে বাল্য বিয়ে বন্ধ করতে হবে

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৮৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার দিবস উপলক্ষে হবিগঞ্জে মানববন্ধন ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা শিশু একাডেমী উদ্যোগে জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত শিশু সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান। এতে প্রধান অতিথি ছিলেন ডেঃ মোঃ আবু জাহির এমপি, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ ফজলুর রহমান প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র আমিনুল ইসলাম শাকিব, ছাত্রী মুনতাহা আহমেদ চৌধুরী দিশা। এর আগে জালাল ষ্ট্রেডিয়াম সড়কে বাল্য বিবাহ রোধে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
মানববন্ধন ও শিশু সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এডঃ মোঃ আবু জাহির বলেন, বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড ক্রমশ এগিয়ে যাচ্ছে। আর এ উন্নয়নের অধিকাংশ ক্ষেত্রেই নেতৃত্ব দিচ্ছেন নারীরা। তিনি বলেন, দেশ পরিচালনায় নারীদের ভূমিকা বৃদ্ধি করতে হলে কন্যা সন্তানদেরকে সু শিক্ষায় শিক্ষিত করতে হবে। আর সু-শিক্ষায় শিক্ষিত করতে হলে বাল্য বিয়ে বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে বাল্য বিয়ে রোধে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। এর ফলশ্র“তিতে প্রতিটি পরিবারের কন্যা সন্তান এখন সু-শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com