শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

নবীগঞ্জে তন্নী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে ফুসে উঠেছে নবীগঞ্জবাসী মহিলা আওয়ামীলীগের মানববন্ধন

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৬৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মেধাবী কলেজ ছাত্রী তন্নী রায়ের নির্মম হত্যাকান্ডের ১০ দিন অতিবাহিত হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ফলে ফুসে উঠেছে নবীগঞ্জবাসী। প্রতিনিয়ত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানব বন্ধন পালন করে আসছে। ৭২ ঘন্টার আল্টিমেটাম শেষ হয়েছে দু’দিন পুর্বে। আন্দোলনকারী সংগঠন বড় ধরনের কর্মসুচী নিয়ে অচিরেই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন বলে সুত্রে জানা গেছে।
এ দিকে গতকাল বৃহস্পতিবার বিকালে নবীগঞ্জ ডিগ্রি কলেজের মেধাবী ছাত্রী তন্বী রায় হত্যাকান্ডের প্রতিবাদে নতুন বাজারস্থ আব্দুল মতিন চৌধুরী স্কোয়ারে মানববন্ধন করেছেন নবীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগ। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদন ফুর্শিদা ইয়াছমিনের পরিচালনায় মানব বন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, প্রতিমা বণিক, নিলুফা ইসলাম, আব্দাল করিম, শাহ গুল আহমদ কাজল, দুলাল চৌধুরী, ইকবাল আহমেদ বেলাল, মফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, কলেজ ছাত্রলীগ নেতা আব্দুল আজিজ প্রমুখ। এতে উপস্থিত ছিলেন নবীগঞ্জ গৌতম কুমার রায়, ওহি দেওয়ান চৌধুরী, লায়লা নুরুন নাহার চৌধুরী নাজনিন, রাবেয়া বেগম, সরলা বেগম, হাফিজ জাহাঙ্গীর আলী, আছমা সরকার, সাজেদা মজিদ, ফাতেমা মোতালিব, রেনু বেগম, সম্পাদিকা আমিনা বেগম,হেনা রানী দাশ, হাকিমা বেগম, ১২নং ইউনিয়নের সহ-সভাপতি মির্জা তকমিনা বেগম, ১৩নং ইউনিয়নের যুগ্ম আহবায়ক হামিদা বেগম, আব্দুল মুকিত মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সুবিনয় দাশ, ছাত্রলীগ নেতা ফয়সল তালুকদার, বাবলু আহমেদ, মাছুম আহমেদ, শামীম আহমদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com