শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

আফগানদের বাংলাদেশের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬
  • ৬১০ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ জয়ের কাজটা বল হাতেই অনেকখানি এগিয়ে রেখেছিলেন আফগানিস্তানের ক্রিকেটাররা। বাংলাদেশকে আটকে রেখেছিলেন মাত্র ২০৮ রানে। ব্যাটিং ব্যর্থতার পর বল হাতে ঘুরে দাঁড়ানোর অনেক চেষ্টাই করেছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারেননি মাশরাফি-সাকিবরা। অধিনায়ক আসগর স্টানিকজাই ও মোহাম্মদ নবীর ভালো ব্যাটিংয়ে ২ উইকেটের জয় পেয়েছে আফগানিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ফিরিয়েছে ১-১ ব্যবধানের সমতা।
২০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬ ওভারের মধ্যে আফগানিস্তান হারিয়েছিল চারটি উইকেট। তখন কিছুটা ফিকেও হয়ে গিয়েছিল আফগানদের জয়ের আশা। কিন্তু পঞ্চম উইকেটে ১০৭ রানের অসাধারণ জুটি গড়ে দলকে জয়ের পথে নিয়ে যান স্টানিকজাই ও নবী। বাংলাদেশ এই জুটি ভাঙতে পেরেছে ৪০তম ওভারে। ৪৯ রান করে ফিরে গেছেন নবী। পরের ওভারে স্টানিকজাইও আউট হয়েছেন ৫৭ রান করে। কিন্তু ততক্ষণে আফগান স্কোরবোর্ডে জমা হয়ে গেছে ১৭৪ রান। অনেকখানিই নিশ্চিত হয়ে গেছে আফগানিস্তানের জয়। শেষ পর্যায়ে ২২ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন নাজিবুল্লাহ জাদরান।
প্রথম ম্যাচের মতো বুধবার দ্বিতীয় ওয়ানডের শেষমুহূর্তেও তৈরি হয়েছিল টানটান উত্তেজনা। ৪৭তম ওভারে সৈকতের বলে জাদরানকে স্টাম্পিং করে সাজঘরে পাঠানোর সুবর্ণ সুযোগ পেয়েছিলেন মুশফিকুর রহিম। কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারেননি এই অভিজ্ঞ উইকেটরক্ষক। মুশফিক এই স্টাম্পিংটা মিস না করলে ম্যাচের ফলাফল ভিন্ন রকমও হতে পারত।
অভিষেক ম্যাচে দারুণ নৈপুণ্য দেখিয়ে নজর কেড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। চাপের মুখে ব্যাট করতে নেমে খেলেছেন ৪৫ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস। পরে বল হাতেও দেখিয়েছেন চমক। ১০ ওভার বল করে মাত্র ৩০ রানের বিনিময়ে নিয়েছেন দুইটি উইকেট। সাকিব চারটি উইকেট নিয়েছেন ৪৭ রান খরচে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com