মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

খোয়াই থিয়েটারের নারী নাট্যকর্মী লাঞ্ছিত হওয়ার ঘটনা সালিশে নিষ্পত্তি ॥ দায়ী তরুণদের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ॥ অর্থদণ্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ খোয়াই থিয়েটারের নারী নাট্যকর্মীকে লাঞ্ছিত করার ঘটনা সালিশে নিষ্পত্তি হয়েছে। ঘটনার সাথে দায়ী তরুণরা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে। এবং অর্থদণ্ড ও মুচলেকা প্রদানের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হয়। এছাড়া দায়ী তরুণদের ভুক্তভোগী নারী নাট্যকর্মীদের বাসায় অভিভাবকসহ গিয়ে ক্ষমা প্রার্থনার জন্যও বলা হয়েছে। গতকাল বুধবার বিকাল ৩টায় বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সালিশ বৈঠক আহ্বান করা হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কবি ও প্রাবন্ধিক এম এ রব, রিচি গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি আহসান উল্লাহ্ সর্দার, সাধারণ সম্পাদক আবদুর রহমান, মোঃ জিতু মিয়া, হবিগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজীব আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সাধারণ সম্পাদক অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, খোয়াই থিয়েটারের সভাপতি এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সাধারণ সম্পাদক ইয়াছিন খান, অনুশীলন ক্রিকেট ক্লাবের সভাপতি হুমায়ূন খান, পৌর কাউন্সিলর আবদুল আওয়াল মজনুসহ মুরুব্বিয়ান ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সভায় অভিযুক্ত তরুণরা ভুক্তভোগী নারী কর্মীদের অভিভাবক, সমবেত মুরুব্বিয়ান ও খোয়াই থিয়েটারের সাধারণ সসম্পাদকের নিকট নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে। পরে সমবেত মুরব্বিয়ানের ঐক্যমত্যে অভিযুক্তদের অভিভাবকদের নিকট থেকে একটি নির্দিষ্ট অঙ্কের অর্থদণ্ড ও মুচলেকা রাখা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com