শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বাহুবলে পুকুর থেকে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার ॥ গলায় আঘাতের চিহ্ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬
  • ৬৩৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের লালপুর গ্রামের মরিশাস প্রবাসী অঞ্জন চন্দ্র পালের স্ত্রী অনিতা রানী দাস (২৫) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে অনিতার লাশ উদ্ধার করা হয়। লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, ওই গ্রামের মরিশাস প্রবাসী অঞ্জন চন্দ্র দাসের পুকুরে বুধবার সকাল সাড়ে ৬টায় একই বাড়ির জনৈক এক মহিলা চাল ধুতে যান। এ সময় সে পানির উপরে একটি শাড়ির আঁচল ভাসতে দেখে চিৎকার শুরু করলে বাড়ির লোকজন এসে গৃহবধূ অনিতার মৃ দেহ পানিতে দেখতে পায়। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ দুপুর ১২টার দিকে পুকুর থেকে লাশ উদ্ধার করে।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গৃহবধূর গলায় একটি আঘাতের চিহ্ন পাওয়া করা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com