সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হবিগঞ্জ মেডিকেল কলেজের প্রশাসনিক কার্যক্রম শুরু ॥ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হলেন ডাঃ মোঃ আবু সুফিয়ান

  • আপডেট টাইম সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬
  • ১৬০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে হবিগঞ্জ মেডিকেল কলেজের প্রশাসনিক কার্যক্রম শুরু হচ্ছে। গতকাল অধ্যক্ষ নিয়োগের মাধ্যমে এর কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল। এমপি আবু জাহির এর ঐকান্তিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারী করে। হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (শিশু) ও সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ আবু সুফিয়ানকে অধ্যক্ষ নিয়োগের প্রজ্ঞাপনে গতকাল রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন একই মন্ত্রণালয়ের উপ-সচিব মইন উদ্দিন আহমদ।
উল্লেখ্য, ডাঃ মোঃ আবু সুফিয়ান ১৯৬২ সালে মাধবপুর উপজেলার অন্তর্গত পাটুলী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোঃ মুতিউল ইসলাম, মাতা সাহেরা খাতুন। তার সহধর্মিনী ডাঃ কাজী মর্জিনা বেগম ডিজিও আদদ্বীন মেডিকেল কলেজের সহ-অধ্যাপিকা। ডাঃ আবু সুফিয়ান ব্যক্তিগত জীবনে তিন সনতানের জনক।
ডাঃ আবু সফিয়ান হবিগঞ্জবাসীর এই বিশাল কাজকে এবং এমপি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এর স্বপ্নকে বাস্তবায়নের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com