সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে ফিশারির পাহারাদারের রহস্যজনক মৃত্যু ॥ লাশ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৮৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের হাওরে একটি ফিশারির পাহারাদারের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে ফিশারির পার্শ্ববর্তী একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ইয়াছদ মিয়া তালুকদার (৪৫)। তিনি করগাও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামের মৃত ফোয়াজ উল্লার ছেলে। ফিশারির মালিক করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামের মানিক মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, গুমগুমিয়া হাওরে গ্রামের মানিক মিয়ার মালিকানাধীন ফিশারীতে ইয়াছদ মিয়া তালুকদার দীর্ঘ দিন ধরে পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার বেলা প্রায় ২টার দিকে স্থানীয় লোকজন ফিশারির পার্শ্ববর্তী একটি ধানক্ষেতে ইয়াছদ মিয়া তালুকদারের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে রাত ৯টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃতের ছুরতহাল তৈরীকালে কোন আঘাতের আলামত পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গতকাল শনিবার সকালে লাশের ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এদিকে লাশ উদ্ধারের পর রাত ১০টার দিকে ফিশারির মালিক মানিক মিয়াকে পুলিশ খবর দিয়ে এনে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক রাখে। পরে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে মানিক মিয়াকে ছেড়ে দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com