সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ॥ রোগী ও স্বজনদের নিকট থেকে শুনেছেন চিকিৎসার বাস্তব চিত্র ॥ ফার্মাসিস্টকে স্ট্যান্ড রিলিজ, বিদেশে থাকা চিকিৎসক স্থায়ী বরখাস্ত নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারির ঘটনায় ॥ ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ইন্দনদাতা ৫ জনকে সতর্ক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নবীগঞ্জের বুরহানপুর গ্রামের কবরস্থান দখলে রাতের আধারে দেয়াল নির্মাণ ! নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই বিদ্যালয়ের দুই কর্মচারীর মৃত্যু বৃন্দাবন সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মজহার উদ্দিন আর নেই হুইপ জিকে গউছের শোক নবীগঞ্জে ভরপুর গ্রামে সেলিম আহমেদের ক্লাব নিয়ে বিরোধটি শালিসে নিস্পত্তি নোয়াগাও গ্রামের কথিত আ’লীগ নেতা শাহ রায়হানের বিরুদ্ধে অভিযোগ ॥ বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারী টিউবওয়েল ও ঘর দেয়ার আশ্বাস॥ লক্ষাধিক টাকা আত্মসাত ইনাতগঞ্জ সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্টিত শহরের আনোয়ারপুর-নোয়াগাঁও দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

ভোটের প্রতিদান উন্নয়নের মাধ্যেমেই দেব-এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ২০ জানুয়ারী, ২০১৪
  • ৬৩৩ বা পড়া হয়েছে

স্টাফরিপোর্টার। জেল আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, আওয়ামীলীগ সরকার উন্নয়ন করেছে বলেই জনগণ আবার ও নৌকায় ভোট দিয়ে জয়ী করেছে। এ সরকার উন্নয়নের ধারা অব্যহত রেখে চলেছে। তিনি বলেন, দেশের উন্নয়নের স্বার্থে আওয়ামী পরিবারের সকল নেতাকর্মীরা সরকারের পাশে থেকে কাজ করতে হবে। আওয়ামী লীগ শুধু কথায় নয় কাজে বিশ্বাসী।  শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের নির্বাচন পরবর্তী কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির উপরোক্ত কথাগুলো বলেন। গতকাল বিকেলে স্থানীয় রেলওয়ের কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ ছালেক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদউজ্জামান মাসুকের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা এডঃ হুমায়ুন  কবির সৈকত, শেখ মুজিবুর রহমান, এডঃ আব্দুল আহাদ ফারুক, আব্দুর রশিদ তালুকদার ইকবাল, আব্দুল্লাহ সরদার, আব্দুল মুকিত, হামিদুল হক বুলবুল, ফজল উদ্দিন তালুকদার, জাকির হোসেন, সিতার আহমেদ, আব্দুল মুকিত, টিএম আফজাল, গাজীউর ইমরান, ফখরুল হামিদ প্রমুখ। সভায় শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রত্যেক ওয়ার্ড ও সেন্টার কমিটির সকল আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এমপি আবু জাহির ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সভায় জাতীয় পার্টি থেকে মনির হোসেন আওয়ামী লীগের আদর্শে ও এমপি আবু জাহিরের উন্নয়নে অনুপ্রানিত হয়ে আওয়ামী লীগ যোগদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com