সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

চুনারুঘাটে সিএনজি চালক অপহরণ ছিনতাইকারী জয়নাল গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৬৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে যাত্রী সেজে সিএনজি চালক শাহাজাহান (৩২) অপহরনকারীর প্রধান জয়নাল মিয়া (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দুপুরে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ নির্মলেন্দু চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর উপজেলা থেকে জয়নালকে আটক করা হয়। সে চুনারুঘাট উপজেলা গাজীপুর ইউনিয়নের বাসুল্লা গ্রামের রমিজ মিয়া ছেলে। জানা যায়, গত ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টায় শায়েস্তাগঞ্জের নতুন ব্রীজ এলাকা থেকে সিএনজি চালক শাহজাহান মিয়াকে সিএনজিসহ অপহরণ করে নিয়ে যায় একদল অপহরণকারীরা। অপহরনকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে সিএনজিটি বাসুল্লা একঢালা গ্রামে ফেলে রেখে চলে যায়। পরে অপহরণকারীরা মোবাইল ফোনে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহৃত শাহজাহানা মিয়া উপজেলার উবাহাটা ইউনিয়নের করিমপুর গ্রামের আব্দুল হাইয়ের পুত্র।
এদিকে, ঘটনার ওই দিন সকাল থেকে অপহরণকারীরা বিভিন্ন অপরিচিত নাম্বার থেকে তার পরিবারের কাছে ফোন দিয়ে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। কথা মত টাকা না দিলে শাহজাহানকে হত্যার হুমকিও দেয় তারা। ঘটনার ৪ দিন পরে গত ৯ সেপ্টেম্বর বুধবার হবিগঞ্জ ও চুনারুঘাট থানা পুলিশের যৌথ অভিযানে চুনারুঘাট উপজেলা গাজীপুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের অদুরের পাহারী অঞ্চল থেকে অপহৃত শাহজাহানকে উদ্ধার করে পুলিশ। শাহজাহানের স্বীকারোক্তিতে বাসুল্লা গ্রামের ছিনতাইয়ের সাথে জড়িত তিন জনকে পুলিশ গ্রেফতার করে পুলিশ। পরে আটকৃত ছিনতাইকারী বাসুল্লা গ্রামের নুহু মিয়ার ছেলে মাসুক মিয়া (৩৫) ও কৃষ্ণনগর গ্রামের আঃ রশিদের ছেলে বাসুল্লা বাজারের বিকাশ ব্যবসায়ী কাজল মিয়া (৩২) কে হবিগঞ্জ জেলা হাজতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com