রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ॥ রোগী ও স্বজনদের নিকট থেকে শুনেছেন চিকিৎসার বাস্তব চিত্র ॥ ফার্মাসিস্টকে স্ট্যান্ড রিলিজ, বিদেশে থাকা চিকিৎসক স্থায়ী বরখাস্ত নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারির ঘটনায় ॥ ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ইন্দনদাতা ৫ জনকে সতর্ক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নবীগঞ্জের বুরহানপুর গ্রামের কবরস্থান দখলে রাতের আধারে দেয়াল নির্মাণ ! নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই বিদ্যালয়ের দুই কর্মচারীর মৃত্যু বৃন্দাবন সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মজহার উদ্দিন আর নেই হুইপ জিকে গউছের শোক নবীগঞ্জে ভরপুর গ্রামে সেলিম আহমেদের ক্লাব নিয়ে বিরোধটি শালিসে নিস্পত্তি নোয়াগাও গ্রামের কথিত আ’লীগ নেতা শাহ রায়হানের বিরুদ্ধে অভিযোগ ॥ বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারী টিউবওয়েল ও ঘর দেয়ার আশ্বাস॥ লক্ষাধিক টাকা আত্মসাত ইনাতগঞ্জ সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্টিত শহরের আনোয়ারপুর-নোয়াগাঁও দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

মির্জাপুরে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে রোটারী ক্লাবের শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ২০ জানুয়ারী, ২০১৪
  • ৫৪৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার মির্জাপুরে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে রোটারী ক্লাব অব হবিগঞ্জ। গত শনিবার দুপুরে মির্জাপুর হাইস্কুল প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট জগদীশ চন্দ্র মোদক। রোটারিয়ান বাদল কুমার রায়ের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ আফতাব আহমেদ, এসিস্ট্যান্ট গভর্ণর ফনিভূষণ দাশ, চার্টার প্রেসিডেন্ট শহীদ উদ্দিন চৌধুরী, পিপি অ্যাডঃ আব্দুল মতিন খান, পিপি অ্যাডঃ এম এ নূর খান, পিপি অ্যাডঃ আলমগীর ভূইয়া বাবুল, পিপি আলহাজ্ব শামীম আহছান, পিপি অ্যাডঃ সালেহ উদ্দিন আহমেদ, পিপি আলহাজ্ব ফরিদ উদ্দিন আহমেদ, পিপি সুখলাল সূত্রধর, মিজানুর রহমান শামীম, শেখ জামাল মিয়া, অ্যাডঃ লুৎফুর রহমান, সঞ্জিব চৌধুরী, অ্যাডঃ কনক জ্যোতি সেন রাজু, রোটার‌্যাক্ট ক্লাব প্রেসিডেন্ট শুভজিৎ দেব শাওন, ইন্টার‌্যাক্ট ক্লাব প্রেসিডেন্ট সীমান্ত দেব তূর্য প্রমূখ। সভায় মির্জাপুর গ্রামের মুরব্বীয়ানসহ রোটারিয়ান, রোটার‌্যাক্টর ও ইন্টার‌্যাক্টরবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শতাধিক দরিদ্র শিক্ষার্থীকে কম্বল প্রদান করা হয়। পরে তিতখাই মাদ্রাসায় দরিদ্র শিক্ষার্থীদের মধ্যেও শীতবস্ত্র বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com