রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে ত্রিপল মার্ডার ॥ আদালতে আসামীদের বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ

  • আপডেট টাইম শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৭০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বীরসিংহপাড়া গ্রামে ত্রিপল মার্ডার ঘটনার পর আসামীদের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হবিগঞ্জ আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। খুনের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানকারী শাহ আলম ওরফে তাহের উদ্দিনের মা আজব চাঁন বাদী হয়ে গত বৃহস্পতিবার এ মামলাটি দায়ের করেছেন। মামলায় নিহত শিমুলের পিতা আব্দুল আলিমকে প্রধান আসামী করে ১৪জনকে অভিযুক্ত করা হয়েছে।
আজব চাঁন অভিযোগে উল্লেখ করেন, ২৩ আগষ্ট সন্ধ্যায় তার পুত্রবধূ জাহানারা বেগম জানু, নাতনি শারমিন আক্তার ও প্রতিবেশি শিমুল মিয়া খুন হওয়ার পর উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়। রাত ১০টার দিকে নিহত শিমুলের পিতা আব্দুল আলিম এর নেতৃত্বে নিহত জাহানারার পিতা আবুশ্যামা, নিহত শারমিন আক্তারের স্বামী নৌ সেনা কামাল হোসেন ও মামলার বাদী কালন মিয়াসহ সকল আসামিরা মিলিত হয়ে তাদের বাড়ি-ঘরে ভাংচুর সহ নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ৭ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতি সাধন করে।
এদিকে আজব চানের এ মামলায় এলাকায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা জানান, যেখানে পুলিশ ছিল সেখানে এমন ঘটনা ঘটে কখন। দায়িত্বে থাকা মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মফিজুল ইসলাম জানান, রাতে এমন কোন ঘটনা আমাদের নজরে আসেনি। আজব চানের অভিযোগে মানিত সাক্ষি ইউপি সদস্য সাহাবউদ্দিন বাহার জানান, এ বিষয়ে তাঁর কোন কিছু জনা নেই।
উল্লেখ্য যে, গত ২৩ আগষ্ট সন্ধ্যায় উপজেলার বীরসিংহপাড়া গ্রামে প্রবাসী গিয়াস উদ্দিনের স্ত্রী জাহানারা বেগম, মেয়ে শারমিন ও প্রতিবেশি শিমুলকে নৃশংসভাবে খুন খুন করা হয়। স্থানীয় জনতা এ এসব হত্যাকাণ্ডে জড়িত তাহেরকে আটক করে পুলিশে সোপর্দ করে। আদালতে সে হত্যাকাণ্ডের স্বীকারোক্তি প্রদান করে।
এ৩টি হত্যাকাণ্ডে পৃথক ৪টি অভিযোগ দায়ের করা হয়। মামলাটি বর্তমানে ডিভি পুলিশ তদন্ত করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com