মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরতলীর আলম বাজার থেকে ১৫ জুয়ারী গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬
  • ৬৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ হবিগঞ্জ শহরতলীর আলম বাজার থেকে ১৫ জুয়ারীকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
DSC02306 copyআটককৃতরা হচ্ছে-নয়া পাথারিয়া গ্রামের রেনু মিয়া (৪০), ধন মিয়া (৩৫), এম এস ইউসুফ (৪৮), আবুল খায়ের (৩০), ধলাই মিয়া (৩৫), আরজু মিয়া (৬০), নুর ইসলাম (৪০), দরছ মিয়া (৩০), পুরান পাথারিয়া গ্রামের শামীম (২৫), সমুজ আলী (৩০), আব্দাল মিয়া (৩৫), হবিগঞ্জ শহরের পুরান বাজার এলাকার সমছু মিয়া (৩০), বানিয়াচঙ্গের নতুর বাজার এলাকার ওয়াহিদ মিয়া (২৫), কুশিয়ারতলা গ্রামের আবুল মিয়া (২৫), কুর্শাখাগাউড়া গ্রামের জিয়াউল খান (৩৫)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শহরতলীর আলম বাজার এলাকার এক প্রভাবশালীর ব্যক্তির একটি পরিত্যক্ত ঘরে দীর্ঘদিন যাবৎ জুয়ার আসর বসে। গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক, এসআই লুৎফুর রহমান, এসআই মিজানুর রহমান, এসআই সানা উল্লাহ, এসআই রকিবুল ইসলাম, এসআই পার্থরঞ্জন চক্রবর্তী, এসআই সুমন হাজরা ও এএসআই নাজমুলের নেতৃত্বে গতকাল রাত ১১ টার দিকে অভিযান চালায়। এ সময় ওই ঘরে জুয়া খেলারত জুয়ারীরা পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ এর আগেই ঘরের চতুর্দিক ঘিরে ফেলে। ফলে পুলিশ ১৫ জুয়ারীকে আটক করতে সক্ষম হয়।
সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক জানান, ওই ঘরে দীর্ঘদিন ধরে জুয়া খেলা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় জুয়ার আসর থেকে ৪ হাজার ৬শ টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয় বলেও তিনি জানান। তিনি বলেন, আরও বেশ কয়েকটি স্থানে জুয়া খেলা চলছে এমন তথ্য রয়েছে। পর্যায়ক্রমে ওই সব স্থানে অভিযান পরিচালনা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com